শুক্রবার আনুষ্ঠানিক বাজেট প্রতিক্রিয়া জানাবে জামায়াত

সংসদে জামায়াত আমির ডা. শফিকুর রহমান
সংসদে জামায়াত আমির ডা. শফিকুর রহমান | ছবি: সংগৃহীত
0

‌‘তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়া’ জানিয়ে আজ সন্ধ্যায় মিছিল ও আগামীকাল (শুক্রবার, ১২ জুন) দুপুরে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ (বৃহস্পতিবার, ১১ জুন) সন্ধ্যায় তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়া হিসেবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল করবে বিরোধীদল জামায়াত।

মিছিলে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ ও অ্যাডভোকেট মোয়াজ্জম হোসেন হেলাল। এছাড়া মিছিলে কেন্দ্রীয় এবং মহানগর নেতারা উপস্থিত থাকবেন। তবে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বাজেট প্রতিক্রিয়া জানানো হবে শুক্রবার দুপুরে।

দলটির পক্ষ থেকে দেয়া পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন:

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সম্পর্কে দলের বিস্তারিত প্রতিক্রিয়া তুলে ধরতে শুক্রবার বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত।

মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিতব্য এ সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন এবং প্রস্তাবিত বাজেট বিষয়ে দলের অবস্থান ও পর্যবেক্ষণ তুলে ধরবেন।

এসএইচ