বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ জন মনোনীত, তালিকা দেখুন

বিএনপির লোগো
বিএনপির লোগো | ছবি: এখন টিভি
2

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীকে মনোনীত করেছে বিএনপি। আজ (সোমবার, ২০ এপ্রিল) মনোনীতদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে দলটির পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড গত দুই দিনে প্রায় ৯০০ জন মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার গ্রহণ করেছে।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাৎকারে দেশের ১০টি সাংগঠনিক বিভাগের প্রার্থীরা অংশ নেন। সাক্ষাৎকারে নারী নেত্রীরা বিগত আন্দোলন-সংগ্রামে নিজেদের ভূমিকা, ত্যাগ এবং দলের প্রতি অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি মনোনয়ন পাওয়া বা না পাওয়ার পর করণীয় সম্পর্কেও মতামত দেন এবং দলীয় সিদ্ধান্ত মেনে নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

শনিবার (১৮ এপ্রিল) সাক্ষাৎকারের শেষ দিনে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এসময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ মনোনয়ন বোর্ডের সদস্যরা। ওই দিন পাঁচ শতাধিক প্রার্থী সাক্ষাৎকার দেন।

আরও পড়ুন:

তালিকায় আছেন যারা-

সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা, নাদিয়া পাঠান পাপন।

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ জন মনোনীত প্রার্থীর তালিকা দেখুন

ক্রমিক নং নাম ক্রমিক নং নাম
০১ সেলিমা রহমান ১৯ আন্না মিঞ্জ
০২ শিরিন সুলতানা ২০ সুবর্ণা শিকদার
০৩ রাশেদা বেগম হিরা ২১ শামীম আরা বেগম স্বপ্না
০৪ রেহানা আক্তার রানু ২২ শাম্মী আক্তার
০৫ নেওয়াজ হালিমা আর্লি ২৩ ফেরদৌসী আহমেদ
০৬ মোছাম্মত ফরিদা ইয়াসমিন ২৪ বিথীকা বিনতে হুসাইন
০৭ বিলকিস ইসলাম ২৫ সুরাইয়া জেরিন
০৮ শাকিলা ফারজানা ২৬ মানছুরা আক্তার
০৯ হেলেন জেরিন খান ২৭ জহরত আদিব চৌধুরী
১০ নিলুফার চৌধুরী মনি ২৮ মমতাজ আলম
১১ নিপুণ রায় চৌধুরী ২৯ ফাহিমা নাসরিন
১২ জেবা আমিন খান ৩০ আরিফা সুলতানা
১৩ মাহমুদা হাবিবা ৩১ সানজিদা ইয়াসমিন
১৪ সাবিরা সুলতানা ৩২ শওকত আর আক্তার
১৫ সানসিলা জেবরিন ৩৩ মাধবী মারমা
১৬ সানজিদা ইসলাম তুলি ৩৪ সেলিনা সুলতানা
১৭ সুলতানা আহমেদ ৩৫ রেজেকা সুলতানা
১৮ ফাহমিদা হক ৩৬ নাদিয়া পাঠান পাপন

এএইচ