সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিতরণ ও জমাদান শুরু বিএনপির

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী | ছবি: এখন টিভি
2

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিতরণ ও জমাদান শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ (শুক্রবার, ১০ এপ্রিল) দলের যুগ্ম-মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এ কর্মসূচির উদ্বোধন করেছেন। ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা।

এসময় রুহুল কবির রিজভী বলেন, ‘দেশের গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হবে। যারা আওয়ামী লীগের দুঃশাসনের কবলে পড়ে বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন তাদের মধ্য থেকেই বিএনপি সংরক্ষিত নারী সংসদ সদস্য বেছে নেবে।’

তিনি বলেন, ‘বিরোধী দলে নিপীড়ন, নির্যাতন, কারাবরণ সবই সহ্য করতে হয়েছে বিএনপির নারী নেত্রীদের। সবার প্রত্যাশা থাকা খুবই স্বাভাবিক। দলের মনোনয়ন বোর্ডের সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিবেন।’

দলের সিদ্ধান্ত সবাইকে মান্য করতে হবে বলেও জানান বিএনপির এ নেতা।

এসএস