Recent event

জয়ী প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে শিশির মনির

জয়ী প্রার্থীর বাসায় শিশির মনির
জয়ী প্রার্থীর বাসায় শিশির মনির | ছবি: এখন টিভি
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ২ আসন (দিরাই -শাল্লা) হেরেছেন জামায়াত মনোনীত প্রার্থী আইনজীবী শিশির মনির। তবে হারলে জয়ী প্রার্থী নাছির উদ্দিন চৌধুরীর বাসায় গিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আজ (শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) দুপুরে দিরাইয়ের বিজয়ী প্রার্থীর দাউদপুরস্থ বাসায় গিয়ে তিনি এ শুভেচ্ছা জানান।

আরও পড়ুন:

জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী নাছির উদ্দিন চৌধুরীর সঙ্গে নির্বাচনি মাঠে মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত প্রার্থী শিশির মনির। নির্বাচনি এক সভায় শিশির মনির আগেই বলেছিলেন তিনি হেরে গেলেও জয়ী প্রার্থীর বাসায় ফুল নিয়ে যাবেন। সে কথা রেখেছেন এ প্রার্থী।

নির্বাচনে হেরে গিয়ে শিশির মনির বলেন, ‘আমরা দুর্গম এ অঞ্চলের উন্নয়ন করব বলেই নির্বাচনে অংশ নিয়েছিলাম। আর আমি নির্বাচনকালে বক্তব্যে বলেছিলাম হেরে গেলেও জয়ী প্রার্থীর বাসায় ফুল নিয়ে যাবো। আমি সেটাই করেছি। এ দুর্গম অঞ্চলের উন্নয়নের জন্য আমরা সব সময় ঐক্যবদ্ধ থাকবো।’

এএইচ