প্রকাশিত ফলের তথ্যানুযায়ী, রাজবাড়ী-১ আসনে বিএনপির প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী-২ আসনে বিএনপি প্রার্থী মো. হারুন অর রশিদ জয়ী হয়েছেন।
আরও পড়ুন:
রাজবাড়ী-১ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ভোট পেয়েছেন ১ লক্ষ ৫৪ হাজার ৫৪১ ভোট, তার নিকটতম হয়েছে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের নূরুল ইসলাম, তিনি পেয়েছেন ১ লক্ষ ১ হাজার ৯২ ভোট।
রাজবাড়ী-২ সংসদীয় আসনের বিজয়ী হয়েছে বিএনপির প্রার্থী মো. হারুন অর রশিদ । তিনি পেয়েছেন ২ লক্ষ ৩৭ হাজার ২৫৪ ভোট, তার নিকটতম ছিলেন এনসিপির শাপলা কলি প্রতীকের জামিল হিজাযী, তিনি পেয়েছেন ৬৭ হাজার ২৯৯ ভোট।





