ফরিদপুরে ভোটকেন্দ্রের পাশে বোমা সদৃশ বস্তু উদ্ধার

বোমা সদৃশ বস্তু উদ্ধার পুলিশের
বোমা সদৃশ বস্তু উদ্ধার পুলিশের | ছবি: সংগৃহীত
2

ফরিদপুর-১ আসনের মধুখালী উপজেলার ডুমাইন বাজারে ভোটকেন্দ্রের পাশে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকালের দিকে মধুখালী উপজেলার ডুমাইন বাজারে ভোটকেন্দ্রের পাশে একটি মাংসের দোকান থেকে এটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন:

বিষয়টি নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান বলেন, ‘বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। তবে এটি মারাত্মক কিছু নয়। ব্যাটারি ও তার প্যাঁচানো অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে জনমনে আতঙ্ক ছড়াতে দুষ্কৃতকারীরা এ ঘটনা ঘটিয়েছে।’

এএইচ