Recent event

ছাত্রদল ঢেলে সাজানো হবে, নেতৃত্বে আসবে নতুনরা: রাকিব

জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব
জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব | ছবি: সংগৃহীত
0

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, সংগঠনকে ঢেলে সাজানো হবে এবং খুব দ্রুতই নতুনদের হাতে ছাত্রদলের নেতৃত্ব তুলে দেয়া হবে। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) তিনি এসব কথা বলেন।

এদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি আবদুর রশিদ জিতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দেন।

ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন জিতু।

আরও পড়ুন:

দলে যোগ দিয়ে আবদুর রশিদ জিতু বলেন, ‘একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমি আজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করব, ইনশাআল্লাহ।’

এসময় নেতারা ছাত্র রাজনীতিতে নতুন নেতৃত্বের গুরুত্ব তুলে ধরে বলেন, তরুণদের সম্পৃক্ততার মাধ্যমেই ছাত্রদলকে আরও শক্তিশালী ও সময়োপযোগী করা হবে।

এনএইচ