আজ (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরি সাংগঠনিক উপজেলা কোনাখালী ইউনিয়নের জংগলকাটায় নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দল, যারা এ দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করার চেষ্টা করছে। গতকাল দলটির প্রধান বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকে নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য উপস্থাপন করেছেন। তিনি দাবি করেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি-কর্নেল অলি সাহেব দিয়েছেন।’
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আগামীতে কোনোদিন হয়তো এমনও শুনতে হবে ওই দলটি এদেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিলেন।’




