Recent event

শাপলা কলিতে ভোট দিলে প্রতি পরিবারের একজনের কর্মসংস্থান হবে: আসিফ মাহমুদ

পঞ্চগড়ে িএনসিপির প্রচারণা সভা
পঞ্চগড়ে িএনসিপির প্রচারণা সভা | ছবি: এখন টিভি
0

১২ তারিখ ১১ দলীয় নেতাকর্মীদের ফলাফল ঘোষণা বিজয় ছাড়া ফিরে আসা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সদর সদর উপজেলার গোয়ালঝাড় উচ্চ বিদ্যালয় মাঠে দলের নেতা পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলমের প্রচারণা সভায় তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘জুলাই আন্দোলনে অংশ নেয়া ১১ দল ভেবেছে বাংলাদেশকে মুক্ত করা প্রয়োজন, সুশাসন নিশ্চিত করা প্রয়োজন। ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে গিয়ে শত শত নেতাকর্মী ত্যাগ স্বীকার করে এক কাতারে এসে দাঁড়াতে হয়েছে। গত ৫৪ বছরে আমরা দেখেছি এ বাংলাদেশে কমিশনারের ছেলে কমিশনার, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান, এমপি মন্ত্রীর ছেলে এমপি মন্ত্রী, প্রধানমন্ত্রীর ছেলে মেয়ে প্রধানমন্ত্রী হয়। আমরা চাই আগামীর বাংলাদেশে একজন রিকশাওয়ালার ছেলেও এমপি মন্ত্রী হবে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘সেই বাংলাদেশ গড়তে হলে এ পরিবারতন্ত্র ভাঙতে হবে। পরিবারতন্ত্র ভাঙতে হলে বাংলাদেশের এক নম্বর আসনে শাপলা কলিকে বিজয়ী করতে হবে। শাপলা কলিকে ভোট দিলে আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ। শাপলা কলিকে ভোট দিলে প্রত্যেক পরিবারে অন্তত একজনের কর্মসংস্থান নিশ্চিত করা হবে।’

এর আগে তিনি পঞ্চগড় থেকে কারাভ্যানে করে নেতাকর্মীদের নিয়ে হ্যাঁ ভোট ও শাপলা কলির প্রচারণা চালাতে চালাতে সভাস্থলে পৌঁছান।

এসএস