সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘এদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে হবে। এদেশে গণতন্ত্র বিলুপ্ত হয়ে গিয়েছিলো বিলুপ্ত গণতন্ত্রকে বারে বারে বিএনপির নেতৃত্বে পুনরুদ্ধার করা হয়েছে।’
তিনি বলেন, ‘এদেশে ছাত্র-গণঅভ্যুত্থানে শত সহস্র মানুষ শহিদ হয়েছে, রাজপথে রক্ত দিয়েছে। তাদের আকাঙ্ক্ষা ছিলো একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ ও একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার। এ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ও শহিদদের আকাঙ্ক্ষা পূরণের দেশ গড়তে ধানের শীষে ভোট দিতে হবে।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘আমরা অবাস্তব কিছু বলছি না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা শিক্ষিত বেকার তৈরি করতে চাইনা। আমরা কর্মক্ষম হাতের সৃজন করতে চাই। আমরা ১৮ কোটি মানুষের ৩৬ কোটি কর্মের হাত হিসেবে তৈরি করতে চাই।’
তিনি বলেন, ‘এ হচ্ছে আমাদের পরিকল্পনা। আমরা পরিবেশের জন্য বলছি বৃক্ষরোপণ করবো, খাল খনন করবো প্লাস্টিকের দূষণ ও ব্যবহার কমাবো এ নিয়ে বিএনপির অনেক পরিকল্পনা রয়েছে। অথচ অন্যান্য দল যারা মাঠে রয়েছে তাদের কোনো পরিকল্পনা নাই এদেশের মানুষের জন্য। তারা রয়েছে দেশে ধর্মীয় বিভাজন তৈরিতে ব্যস্ত।’
বিগত সময়ে দেশে অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিলো। দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবাইকে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
এ সময় মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান টিপু মিয়া, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





