Recent event

তারেক রহমানের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তারেক রহমান ও আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন
তারেক রহমান ও আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) দুপুর ১২টায় বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

এসময় দুই দেশের পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং সহযোগিতার ক্ষেত্রগুলো আরও কীভাবে সম্প্রসারিত করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানানো হয়।

আরও পড়ুন:

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির, চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী, উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডক্টর মাহাদী আমিন এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।

ইএ