Recent event

‘ছাত্রলীগের বিচার নিয়ে অন্তর্বর্তী সরকারের উদাসীনতা রয়েছে’

0

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিচার নিয়ে অন্তর্বর্তী সরকারের উদাসীনতা রয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। আজ (বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকা কলেজে 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচিতে যোগ দিয়ে একথা বলেন তিনি।

হত্যা, নির্যাতনে জড়িত ছাত্রলীগ নেতা কর্মীদের দ্রুত বিচারের দাবি জানান নাছির।

এদিন ঢাকা কলেজ অধ্যক্ষকে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল। সেখানে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বেশ কয়েকমাস অতিবাহিত হলেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখনো পর্যন্ত খুনি সংগঠন ছাত্রলীগের কোনো শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি।’  

এ সময় দ্রুত তদন্ত কমিটি গঠনের আশ্বাস দিয়েছেন ঢাকা কলেজ অধ্যক্ষ। শেষে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ঢাকা কলেজ ছাত্রদল।

এএম