আজ (মঙ্গলবার, ২৮ জানুয়ারি) রমনা বিটিসিএল চত্বরে বিটিঅ্যান্ডটি শ্রমিক কর্মচারী আদর্শ ফেডারেল ইউনিয়নের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুজিবুর রহমান বলেন, ‘বিগত সরকার দেশের অবস্থা নাজেহাল করে দিয়েছিল, মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছিল। ৫ আগস্ট ছাত্র জনতা জীবন দিয়ে মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছে।’
উপদেষ্টাদের দায়িত্ব হলো ধ্বংস হওয়া দেশ ও সমাজকে সংস্কার করা। কিন্তু নানা আন্দোলন করলে তাদের কাজে ব্যাঘাত ঘটে একই সঙ্গে ফ্যাসিস্টের দোসররা অস্থিতিশীল করার সুযোগ পায়। তাই কর্মক্ষেত্রের অধিকার আদায়ে রাস্তায় না নেমে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান এই জামায়াত নেতা।

 or Benjamin Netanyahu (right) are projected to win enough seats for a majority-320x167.webp)



