আজ (বুধবার, ৮ এপ্রিল) দুপুরে এনবিআর ভবনে আগামী ২০২৬-২৭ অর্থবছরের চলমান প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব জানান।
এতে আবাসন খাত, চামড়া শিল্প, সিরামিক শিল্পসহ ১৪টি খাত সংশ্লিষ্ট ব্যবসায়িক সংগঠন অংশ নেয়।
আরও পড়ুন:
আবাসন খাতের ব্যবসায়ীরা জমি কেনাবেচায় রেজিস্ট্রেশন ফি এবং উৎসে কর কমানোর দাবি জানায় অনুষ্ঠানে চামড়া শিল্পের উৎসে কর তিন শতাংশ থেকে কমানোর দাবি জানান ব্যবসায়ীরা।
জবাবে চামড়া শিল্পের উন্নয়নে সব ধরনের সহায়তার আশ্বাসের কথা জানায় এনবিআর।
আলোচনায় অংশ নিয়ে ভ্যাট প্রদানে নানা হয়রানির অভিযোগ করেন ব্যবসায়ীরা। এসবকে গুরুত্ব দিয়ে দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেয় এনবিআর।





