বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ৯ সাংবাদিক

বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড
বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড | ছবি: সংগৃহীত
0

কৃষি বিষয়ক বিশেষ প্রতিবেদনের জন্য বাংলাদেশ এগ্রিকালচার রিপোটার্স-বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ৯ সাংবাদিক।

আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে নির্বাচিত সেরা ৯ জন সাংবাদিকের হাতে এ অ্যাওয়ার্ড, সনদ ও চেক তুলে দেয়া হয়। অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ এগ্রিকালচার রিপোটার্স ফোরাম (বিএআরএফ)।

আয়োজকেরা জানান, কৃষি বিষয়ক সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি প্রদান এবং কৃষি সাংবাদিকতাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রথমবারের মতো এ অ্যাওয়ার্ড দেয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলরের নির্বাহী চেয়ারম্যান মো. আব্দুছ ছালাম, সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ কৃষি বিশেষজ্ঞরা।

জেআর