Recent event

তুলা চাষে ১০ কোটি টাকার প্রণোদনা

0

তুলার উৎপাদন বাড়াতে কৃষকদের মাঝে ৯ কোটি ৯০ লাখ টাকার প্রণোদনা দেয়া হবে।

আজ (সোমবার, ১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কৃষি মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬টি জেলার ১২ হাজার ৩৭৫ জন কৃষক জনপ্রতি এক বিঘা জমিতে তুলা চাষের জন্য প্রয়োজনীয় হাইব্রিড তুলা বীজ পাবে। এছাড়াও ২৬ কেজি ইউরিয়া, ৫০ কেজি ডিএপি ও ৫০ কেজি এমওপি সার এবং বিভিন্ন রকমের বালাইনাশক ও বৃদ্ধি নিয়ন্ত্রক বিনামূল্যে পাবে।

কৃষি মন্ত্রণালয়ের এ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কৃষকদের দেয়া এসব উপকরণের বাজারমূল্য ৮ হাজার টাকা।

তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ফখরে আলম ইবনে তাবিব জানিয়েছেন, 'প্রথমবারের মতো তুলা চাষে কৃষকদের প্রণোদনা দেয়া হচ্ছে।'

কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা এবং বীজ ও চারা খাত থেকে এ প্রণোদনা প্রদান করা হচ্ছে বলে উল্লেখ করা আছে এ প্রেস রিলিজে।

মাঠ পর্যায়ে শিগগিরিই এসব প্রণোদনা বিতরণ কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়।

এসএস