বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আরও প্রযুক্তিনির্ভর, দক্ষ ও টেকসই উৎপাদন ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে শুরু হচ্ছে আন্তর্জাতিক প্রদর্শনী ‘বিটিকেজি এক্সপো-২০২৬’।
আরও পড়ুন:
দেশের ইতিহাসে রেকর্ড টানা আট মাস ধরে নেতিবাচক রফতানি আয় নিয়ে চলতি অর্থবছরের প্রথম ৯ মাস পার করেছে দেশের তৈরি পোশাক শিল্প। মার্কিন শুল্ক যুদ্ধ থেকে মধ্যপ্রাচ্য সংকটে বৈশ্বিক ব্যয় সংকোচন নীতিতে তৈরি পোশাকের ক্রয়াদেশ কমছে বলে জানিয়েছে নীট পোশাক রফতানিকারকদের শীর্ষ সংগঠন বিকেএমইএ।
ঢাকায় তৈরি পোশাক শিল্পের সর্বাধুনিক প্রযুক্তি-মেশিনপত্রের প্রদর্শনী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা অভিযোগ করে জানান, চলমান সংকটকে আরও কঠিন করে তুলছে জ্বালানির প্রাপ্যতা নিশ্চিত না হওয়া, এনবিআর ও ব্যাংকের অসহযোগিতা।





