জানা গেছে, টানা চতুর্থ দিনের মতো আন্দোলনে নামেন মিরপুরে অবস্থিত বিভিন্ন পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক। আন্দোলনের অংশ হিসেবে সকাল ৯টায় মিরপুর ১০ নাম্বার গোল চত্বর অবরোধ করেন তারা।
এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। সৃষ্টি হয় তীব্র যানজট। আর ভোগান্তিতে পড়েন হাজার হাজার সাধারণ মানুষ।
আরও পড়ুন:
পরিস্থিতি স্বাভাবিক করতে সকাল সাড়ে ১১টার দিকে লাঠিচার্জ করে আইনসৃঙ্খলাবাহিনী। এতে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। পরে তাদের একটি অংশ মিরপুর ১১ নাম্বার মেট্রো স্টেশনের নিচে টহলরত পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করে।
এ ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনকারী ও পুলিশ সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আন্দোলনকারীরা বলছেন, শান্তিপূর্ণ অবরোধে হামলা করেছে পুলিশ। বেশ কয়েকজন আহত হয়ে বলেও দাবি তাদের।
পুলিশ বলছে, পোশাক শ্রমিকদের আড়ালে পতিত গোষ্ঠী সুযোগ নিচ্ছে কি না তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।





