বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতে ন্যাশনাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপের যাত্রা

প্লাস্টিক বর্জ্য
প্লাস্টিক বর্জ্য | ছবি: সংগৃহীত
0

প্লাস্টিক দূষণ মোকাবিলা এবং বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ন্যাশনাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপ বাংলাদেশ। এর ফলে আগামীতে দেশব্যাপী প্লাস্টিক বর্জ্য অপসারণ, ও চিহ্নিত করতে সরকারের সঙ্গে একযোগে কাজ করবে সংস্থাটি।

আজ (মঙ্গলবার, ১৩ অক্টোবর) সকালে রাজধানীর একটি হোটেলে ন্যাশনাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপের বাংলাদেশে অনুষ্ঠানিক এই পথচলার উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

এসময় মন্ত্রী বলেন, ‘প্লাস্টিক দূষণের চ্যালেঞ্জ চিহ্নিত করার পাশাপাশি মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গড়ে তোলার দিকে এগোচ্ছে বাংলাদেশ।’

আরও পড়ুন:

এছাড়া পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের জন্য সবার প্রতি আহ্বান জানান মন্ত্রী।

একইসঙ্গে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় তথ্য প্রমাণের মান উন্নয়ন, কার্যকর সমাধান সম্প্রসারণ, নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টিসহ বর্জ্য খাতে কর্মরত শ্রমিকদের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশের ইউএনডিপি প্রতিনিধি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কর্মকর্তারাসহ উপস্থিত ছিলেন আরও অনেকে।

এসএইচ