ডেঙ্গু নিয়ন্ত্রণে ১২ দিনব্যাপী লার্ভা জরিপ শুরু ডিএসসিসির

ডিএসসিসির লোগো
ডিএসসিসির লোগো | ছবি: এখন টিভি
0

বর্ষাকালীন ডেঙ্গুর লার্ভা জরিপ কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। আজ (সোমবার, ২৮ সেপ্টেম্বর) রাজধানীর নগর ভবনে ১২ দিনব্যাপী এ কার্যক্রম উদ্বোধন করেন প্রশাসক আব্দুস সালাম।

এসময় তিনি বলেন, ‘জরিপের পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী ক্রাশ প্রোগ্রাম হাতে নেয়া হবে।’ পরে বঙ্গবাজার এলাকায় মশার লার্ভা শনাক্তকরণ ও ডেঙ্গু মশায় নিয়ে সচেতনতামূলক অভিযানে অংশ নেন তিনি।

এসময় নির্মাণাধীন ভবনের বেজমেন্টে জমে থাকা পানিতে লার্ভা পাওয়া সতর্কতামূলক সাইনবোর্ড টানিয়ে দেন কর্মকর্তারা। পরবর্তীতে কোনোভাবে লার্ভা পাওয়া গেলে জরিমানা করা হবে বলে সতর্ক করেন কর্মকর্তারা।

জেআর