বিকেলে সংবাদ সম্মেলনে জানানো হয়, আলোচিত অর্থ পাচারকারী পিকে হালদারের ভাই প্রীতিশ হালদারের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুদক। ভারতে গ্রেপ্তার থাকা আলোচিত অর্থপাচারকারী পিকে হালদারের ভাই প্রীতিশ কুমার হালদারের বিরুদ্ধে প্রায় ৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে বলে জানানো হয়।
এছাড়া, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাতের বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারি করেছে সংস্থাটি। অন্যদিকে, আনন্দ শিপ বিল্ডার্সের বিরুদ্ধে হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক।





