আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পে অনুমোদন দেয়া হয়।
প্রকল্পের আওতায়, নতুন প্রস্তাবিত এমআরটি লাইন-৫ (সাউদার্ন)-এ অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), আর সংশোধিত এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫ (নর্দান) প্রকল্পে অর্থায়ন করছে জাপান।
আরও পড়ুন:
প্রস্তাবনা অনুযায়ী, জাইকার অর্থায়নে ৩১ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-১ বাস্তবায়নে খরচ হবে ১ লাখ ১৪ হাজার ৩৯৪ দশমিক ৮৯ কোটি টাকা।
এছাড়া ২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫ (নর্দান) প্রকল্পের মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৮৯ হাজার ৮৪৮ দশমিক ৩৬ কোটি টাকা।
পাশাপাশি, ১৭ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫ (সাউদার্ন) প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা—যার মধ্যে ১৩ দশমিক ১০ কিলোমিটার অংশ হবে ভূগর্ভস্থ।




