ফারুক ওয়াসিফের মেয়াদ ১ বছর বাড়ালো সরকার

ফারুক ওয়াসিফ (ফাইল ছবি)
ফারুক ওয়াসিফ (ফাইল ছবি) | ছবি: সংগৃহীত
0

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক হিসেবে বিশিষ্ট কবি ও সাংবাদিক ফারুক ওয়াসিফকে পুনরায় নিয়োগ দেয়া হয়েছে। গতকাল (সোমবার, ১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আইন, ২০১৮ অনুযায়ী ফারুক ওয়াসিফকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে পিআইবির মহাপরিচালক পুনরায় নিয়োগ প্রদান করা হলো।

এর আগে, ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার ফারুক ওয়াসিফকে পিআইবির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়। তিনি সাংবাদিক ও লেখক হিসেবে পরিচিত এবং নিয়োগের আগে দৈনিক সমকালের পরিকল্পনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এসএইচ