
নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
দেশের শীর্ষস্থানীয় মূলধারার গণমাধ্যমগুলোর অনলাইন ও ডিজিটাল বিভাগের প্রধানদের পেশাজীবী সংগঠন ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’ আনুষ্ঠানিকভাবে নিবন্ধন পেয়েছে। আজ (রোববার, ১৩ সেপ্টেম্বর) রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি) থেকে সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট, ১৮৬০-এর আওতায় সংগঠনটিকে নিবন্ধন দেওয়া হয়। এর নিবন্ধন নম্বর এস-১৫৩৪৩/২০২৬।

তথ্য উপদেষ্টার পদত্যাগ দাবি বাংলাদেশ পলিটিকাল থিংকারসের
শপথ লঙ্ঘনের অভিযোগে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের দাবি তুলেছে বাংলাদেশ পলিটিকাল থিংকারস নামে পেশাজীবী সংগঠন। আজ (মঙ্গলবার, ১৩ মে) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে মানববন্ধন করে সংগঠনটি।

সাংবাদিক ইউনিয়ন এখন লীগ ও দলে বিভক্ত: কামাল আহমেদ
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, সাংবাদিক ইউনিয়ন এখন লীগ ও দলে বিভক্ত। আজ (মঙ্গলবার, ২৮ জানুয়ারি) গণমাধ্যম সংস্কার নিয়ে ময়মনসিংহ বিভাগের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

ওষুধ, মোবাইলে কথা-ইন্টারনেট ও পোশাকে বাড়তি ভ্যাট প্রত্যাহার
ওষুধ, মোবাইলে কথা বলা, ইন্টারনেট ও নিজস্ব ব্র্যান্ড ব্যতীত অন্যান্য পোশাকে আরোপিত বাড়তি ভ্যাট প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ বিষয়ে আজ (বুধবার, ২২ জানুয়ারি) সংস্থাটির পক্ষ থেকে চারটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

৭ নভেম্বরের মধ্যে রাজনৈতিক দলের কাছে সিইসি-ইসির নাম চেয়েছে সার্চ কমিটি
সর্বোচ্চ পাঁচজনের নাম প্রস্তাব করা যাবে
নির্বাচন কমিশন গঠনে ৭ নভেম্বরের মধ্যে সব রাজনৈতিক দলের কাছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও ইসির নাম চেয়েছে সার্চ কমিটি। এক্ষেত্রে সর্বোচ্চ পাঁচজনের নাম প্রস্তাব করা যাবে। আজ (রোববার, ৩ নভেম্বর) সন্ধ্যায় সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।