শেখ হাসিনার মতো পরিণতি তারেক রহমানের দেখতে চাই না: মামুনুল হক

মামুনুল হক
মামুনুল হক | ছবি: এখন টিভি
0

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে মামুনুল হক বলেন, স্বৈরাচার শেখ হাসিনার মতো পরিণতি আপনাকে দেখতে চাই না। আজ (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখা এর আয়োজনে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, স্বৈরাচার শেখ হাসিনার মতো পরিণতি আপনাকে দেখতে চাইনা। সব ক্ষমতা আপনার হাতে রেখে কুক্ষিগত করে রাখা হয়েছে। যে রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে সেই ব্যবস্থার মধ্য দিয়ে সংস্কার করতে হবে। প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা না রেখে দপ্তরগুলোকে ভাগ করে দিতে হবে এবং বিচারব্যবস্থা স্বাধীন রাখতে হবে।

তিনি বলেন, বিএনপির জন্য দুঃখ হয়। যে বিএনপি দীর্ঘদিন ধরে সংস্কারের কথা বলে আসছিল এবং ৩১ দফা নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার ও ওয়াদা আছে। আজ তারা ক্ষমতায় গিয়ে বলে আমরা তো গণভোট চাইতাম না। সংস্কার চাইতাম না। তাহলে সেসময় তিনি এসব মেনে নিয়েছিলেন কেন, তার কথা সেসময় যদি মেনে না নিতাম তাহলে নির্বাচন হতো না। অর্থাৎ তারা সংস্কার করার নিয়তে গণভোট মানে না।

সমাবেশে জেলা শাখার সভাপতি মাওলানা ফজলুল হক শাহ-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন ও জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইসরাফিল আলমসহ অন্যরা। এসময় কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতবৃন্দরা উপস্থিত ছিলেন।

ইএ