তিনি বলেন, ‘সংগঠনের পঞ্চম সাধারণ সভায় জাহিদ আহসান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। পরে সভায় উপস্থিত কেন্দ্রীয় সংসদের সদস্যদের মতামত ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে সিনিয়র সহসভাপতি আহসান লাবিবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে।’
২০২৫ সালের ৩১ অক্টোবর এনসিপির সহযোগী সংগঠন হিসেবে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি ঘোষণা করা হয়। এতে কেন্দ্রীয় সভাপতি করা হয় জাহিদ আহসানকে এবং সাধারণ সম্পাদক হন আবু বাকের মজুমদার। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীকে সভাপতি ও আল আমিন সরকারকে সাধারণ সম্পাদক করা হয়।
এর আগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) নাম পরিবর্তন করে জাতীয় ছাত্রশক্তি করার এক সপ্তাহের মধ্যে সংগঠনটির চার সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছিল।





