আজ (রোববার, ৩০ আগস্ট) বিকেলে রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশে (পিআইবি) উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক আব্দুস সালামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘যাদের মধ্যে স্বৈরাচারী বৈশিষ্ট্য রয়েছে, তারা জনগণকে চিরস্থায়ীভাবে দমন করতে গণমাধ্যমকে নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহার করে।’
পার্শ্ববর্তী দেশ ভারতের গণমাধ্যমের উদাহরণ টেনে তিনি বলেন, ‘দেশটির অধিকাংশ গণমাধ্যম এখন শাসকের অনুগত হয়ে কাজ করছে। প্রচারযন্ত্রকে ব্যবহার করে মানুষের চিন্তা ও মন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।’
আলোচনা সভায় তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, ‘মতপ্রকাশের স্বাধীনতার বিষয়ে বর্তমান সরকার অত্যন্ত উদার।’
তিনি দাবি করেন, দায়িত্ব নেয়ার পর গত ১৮০ দিনে সরকারের বিরুদ্ধে ৪৬৪টি বড় ধরনের অপতথ্য ছড়ানো হয়েছে।





