রুমিন ফারহানা বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা কেমন তা সাধারণ মানুষ বোঝে। আর বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কী বলবো। বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‘‘টুকু আসে টুকু যায়’’।’
এর আগে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলামের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের শব্দচয়ন নিয়ে হট্টগোল হয়েছে।
এসময় বিরোধীদলের সংসদ সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর কথার তীব্র প্রতিবাদ জানান। বিরোধী শিবিরের প্রায় সব সংসদ সদস্যই দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। পরিস্থিতি সামলাতে স্পিকারকে হিমশিম খেতে হয়।





