শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে তিন সাপ, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা

শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে তিন সাপ
শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে তিন সাপ | ছবি: সংগৃহীত
0

সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৯ তলায় শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে তিনটি সাপের উপস্থিতি ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে। আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) সকালে করিডোরে সাপগুলো দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাপগুলো করিডোরে ছোটাছুটি করছিল। এসময় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরে মন্ত্রণালয়ের কর্মচারীরা সাপ তিনটি মেরে ফেলেন।

১৯ তলার মতো উঁচু ভবনের করিডোরে কীভাবে সাপের প্রবেশ ঘটল, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। তাদের আশঙ্কা, ভবনের ভেতরের কোনো স্টোরেজ, ফাঁকা জায়গা বা অন্য কোথাও আরও সাপ থাকতে পারে।

আরও পড়ুন:

এ ঘটনায় সতর্কতা হিসেবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সাপগুলোর সম্ভাব্য প্রবেশপথ ও উৎপত্তিস্থল শনাক্তের চেষ্টা চলছে।

সাপের উপস্থিতির খবর ছড়িয়ে পড়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ভবনের ভেতরে আরও সাপ রয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার জন্য সংশ্লিষ্টরা নজরদারি করছেন।

এফএস