আজ (সোমবার, ২৪ আগস্ট) বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সংসদে বিরোধীদলীয় সংসদ সদস্যদের সঙ্গে সরকারি দল বৈষম্যমূলক আচরণ করছে। উন্নয়নকাজ, বরাদ্দ ও বণ্টন থেকে শুরু করে সংসদে বক্তব্য দেয়ার সুযোগ, আইন প্রণয়ন এবং বিভিন্ন নোটিশের ক্ষেত্রেও তারা বৈষম্যের শিকার হচ্ছেন।’
তিনি বলেন, ‘বিদ্যুৎ ও গ্যাস সংকট, গণভোটের রায় বাস্তবায়ন এবং দ্রব্যমূল্যসহ বিভিন্ন বিষয়ে জামায়াতে ইসলামী সংসদে ভূমিকা রেখেছে। তবে এসব বিষয়ে স্পিকার বা সরকারি দলের পক্ষ থেকে আমরা ন্যায়সংগত আচরণ পাইনি।’
জামায়াতের এই নেতা বলেন, ‘অনেক জায়গায় আমরা বৈষম্যের শিকার হয়েছি।’ এসব বিষয় বিরোধীদলীয় নেতা সংবাদপত্রের সম্পাদকদের কাছে তুলে ধরেছেন বলেও জানান তিনি।





