হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

হাসপাতালে হাম সংক্রমণে ভর্তি রোগী
হাসপাতালে হাম সংক্রমণে ভর্তি রোগী | ছবি: এখন টিভি
0

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৩২ শিশু। আজ (সোমবার, ২৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সকাল ৮টা পর্যন্ত পাওয়া তথ্য নিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত বাংলাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮৩৯ শিশুর আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৯ শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৯৩৮ শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ৮৩ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ১৪৯। এই সময়ে ১ হাজার ৫৫ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৪৬ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৬৫২, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৪৮৭। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৩১ হাজার ৬৬৪ রোগী, যাদের মধ্যে ১ লাখ ২৬ হাজার ৯২১ জন ছাড়পত্র পেয়ে এরইমধ্যে বাড়ি ফিরেছে।

এএইচ