ছয় মাসে বন্ধ ৯৫ শিল্প কারখানা, কর্মসংস্থান হারিয়েছে ৬২ হাজার উদ্বেগ সিপিডির

ড. দেবপ্রিয় ভট্টাচার্য
ড. দেবপ্রিয় ভট্টাচার্য | ছবি: সংগৃহীত
0

বিএনপি সরকারের প্রথম ছয় মাসে দেশে বন্ধ হয়ে গেছে অন্তত ৯৫টি শিল্প কারখানা, যার ফলে কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক। অর্থনীতির এমন নাজুক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

আজ (সোমবার, ২৪ আগস্ট) সকালে নিজস্ব কার্যালয়ে নতুন সরকারের প্রথম ছয়মাসের অর্থনৈতিক পর্যালোচনায় এমন মন্তব্য করেন সংগঠনটির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

আরও পড়ুন:

ড. দেবপ্রিয় ভট্টাচার্য্য বলেছেন, বর্তমানে নিয়োগের ক্ষেত্রে মেধার চেয়ে দলীয় পরিচয়কে বেশি প্রাধান্য দেয়া হচ্ছে, যা অর্থনীতির জন্য অশনিসংকেত।

সিপিডি বলছে, কেবল রাজনৈতিক বিবেচনায় নিয়োগ এবং মেধার অবমূল্যায়ন সুশাসন প্রতিষ্ঠায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। কারখানা বন্ধ হওয়া এবং ব্যাপক হারে কর্মসংস্থান হারানোর এই ধারা অব্যাহত থাকলে তা সামাজিক অস্থিরতা আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এফএস