সমতার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে নেয়ার আহ্বান দিনেশ ত্রিবেদীর

ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী
ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ এবং ভারত দুটিই স্বাধীন সার্বভৌম দেশ। কেউ বড় বা ছোট নয়, সবাই সমান। এর ওপর ভিত্তি করেই সম্পর্ক এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।

আজ (সোমবার, ২৪ আগস্ট) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত শেষে এক ব্রিফিং এ তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘দুই দেশের তরুণ প্রজন্মকে শান্তি ও সমৃদ্ধির পরিবেশ করে দেয়া দায়িত্ব দুই দেশের সরকারের দায়িত্ব। উন্নয়নের জন্য দুই দেশ দুই দেশের ওপর নির্ভরশীল।’

আরও পড়ুন:

এ সময় ইন্টার ডিপেন্ডেন্সিই স্থায়ী সমাধান বলে জানান তিনি।

তিনি বলেন, ‘পোশাক খাতে দুই দেশের জয়েন্ট ভেঞ্চার ম্যানুফ্যাকচারিং দরকার।’

এসময় বাণিজ্য মন্ত্রী বলেন, ‘চীনের পর দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ভারত। ল্যান্ড বর্ডার ও বর্ডার হাট পুনরায় চালু করাসহ দুদেশের বাণিজ্য সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া নিয়ে আলোচনা হয়েছে।’

এফএস