বর্তমান সরকারের আমলের মতো স্বাধীন গণমাধ্যম চর্চা আর কোনো সময় ছিল না: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন | ছবি : এখন টিভি
0

বর্তমান সরকারের আমলের মতো এত স্বাধীনভাবে গণমাধ্যম চর্চার সুযোগ অতীতে আর কোনো সময় ছিল না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ (বুধবার, ১৯ আগস্ট) সকালে তথ্য ভবনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘সাংবাদিকতার মতো মহান পেশাকে যারা ফ্যাসিবাদের দালালে পরিণত করতে চান, তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে।’

তিনি বলেন, ‘রাজনৈতিক ক্ষমতাকে প্রশ্ন করার যে ক্ষমতা গণমাধ্যমের রয়েছে, সেটির যেন অপব্যবহার না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে।’

জহির উদ্দিন স্বপন আরও বলেন, ‘ক্ষমতা জনগণের সেবায় ব্যবহার না হলে ৫ আগস্টের মতোই পরিণতি ডেকে আনবে।’

তাই ‘ফ্যাসিস্ট’ ও দুর্বৃত্তদের পক্ষে গণমাধ্যমকে ব্যবহার না করার আহ্বান জানান তিনি।

জেআর