আজ (১৫ আগস্ট) বিসিবি ভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও উইমেন্স উইংয়ের সম্মানিত চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু এবং বিসিবি পরিচালক ও এইজ গ্রুপ ট্যালেন্ট হান্টের চেয়ারম্যান মিনহাজুল আবেদীন নান্নু।
আরও পড়ুন:
দোয়া ও মিলাদ মাহফিলে বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিভাগের কর্মচারীরা এবং স্থানীয় মাদ্রাসার আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।
মোনাজাতে খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের সার্বিক কল্যাণ, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। অনুষ্ঠান শেষে স্থানীয় দু’টি মাদ্রাসার এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।





