এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি : সংগৃহীত
0

এখন থেকে অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদের বিপরীতে জন্ম তারিখ সংশোধনের যেসব আবেদন করবেন নাগরিকরা তা মাঠ পর্যায়ের কর্মকর্তারাই নিষ্পত্তি করবেন। আজ (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে এই তথ্য জানানো হয়।

পরিপত্রে বলা হয়েছে, এক্ষেত্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ অনুযায়ী জন্মতারিখ সংশোধন, নিজ ও পিতামাতার নামের সম্পূর্ণ পরিবর্তন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক নিষ্পত্তি করবেন।

আরও পড়ুন:

এছাড়া নির্বাচন কমিশনের জারি করা পরিপত্রে বলা হয়েছে, জন্ম তারিখ, নিজ ও পিতামাতার নামের সম্পূর্ণ পরিবর্তন করলে দ্বিতীয় বার তা আর সংশোধন করা যাবে না।

এফএস