বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী

বিএনপির লোগো
বিএনপির লোগো | ছবি: সংগৃহীত
0

দলের স্থায়ী কমিটির সভা ডেকেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) বেলা ১২টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনসহ সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে। বৈঠকে দলের রাষ্ট্রপতি প্রার্থী বিষয়ে তার সিদ্ধান্ত জানাবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

আজ রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন হওয়ায় এই বৈঠকের পরই আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে। এরপর, দুপুর ২টায় ইসিতে মনোনয়নপত্র জমা দেবে দলটি।

ইএ