এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘জনগনের ভোটে নির্বাচিত বলে মানুষের পাশে থাকা সরকারের দায়িত্ব। আর চলতি বছর ৪১ লাখ নারীদের ফ্যামিলি কার্ড দেয়া হবে।’
নারীদের স্বাবলম্বী করতে ও তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা বর্তমান সরকারের দায়িত্ব বলেও জানা প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, ‘সমুদ্রের মালিক জনগণ, সমুদ্রকে ব্যবহার করে মানুষের জীবনমান উন্নয়নের জন্য কিভাবে কাজে লাগানো যায় সরকার তা নিয়ে কাজ করছে।’
দেশের উন্নয়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের উন্নতির জন্য শান্তিশৃঙ্খলা থাকতে হবে, কোনো বিশৃঙ্খলা করা চলবে না।’




