আজ (শনিবার, ৮ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা ও দ্বিতীয়বর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সাদা দল’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বিষয়ে কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি ছাত্রদের উদ্দেশে বলছি, আমরা তোমাদের মধ্যেই আমাদের ভবিষ্যৎ দেখতে পাই। যারা গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছে, শহিদ হয়েছে, তাদের আকাঙ্খার বাস্তবায়ন আমরা করতে চাই। সেটার প্রতিযোগিতা হোক। আকাঙ্খা বাস্তবায়নের প্রতিযোগিতায় আমরা আছি, আমাদের নেতা জনাব তারেক রহমান আছেন।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘আমাদের একটা পরিকল্পনা আছে, আকাঙ্খা বাস্তবায়নের অঙ্গীকার আছে, সেই অঙ্গীকারের জন্য আমাদের কর্মসূচি আছে, আমাদের আন্তরিকতা আছে, আর্থিক সংশ্লিষ্টতা আছে—সেগুলো অর্জনের চেষ্টা করছি। সুতরাং, আমরা কেবল “উই হ্যাভ আ প্ল্যান” বলে ছেড়ে দেইনি। আমাদের নেতৃত্ব আছে, পরিকল্পনা, কর্মসূচি, প্রতিশ্রুতি, বাস্তবায়নের অঙ্গীকার আছে। সেজন্য আমরা আর্থিক সামর্থ অর্জনের চেষ্টা করছি। আমরা যাবো, এগোবো।’
আর যারা আকাঙ্খার ওপর ভিত্তি করে চেতনানির্ভর রাজনীতি করতে চাচ্ছে, তারাই আজ পতিত স্বৈরাচারকে আমন্ত্রণ জানানোর মতো একটা পরিবেশ, আবহ সৃষ্টি করছে বলে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সরকারের বয়স সাড়ে ৫ থেকে ৬ মাস। এখনই রাস্তায় বক্তৃতা দিচ্ছে, “ব্যর্থ সরকার”। আরে ব্যর্থ হওয়ার জন্যও তো একটা সময় লাগে! আমরা তো শুরু করছি কেবল।’





