পিংকি বিশ্বাস বরিশাল জেলার উজিরপুর থানার জামবাড়ী গ্রামের প্রফুল্ল বিশ্বাসের মেয়ে। তিনি ধানমন্ডির আনোয়ার খান মডার্ন নার্সিং কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে কলাবাগানের ক্রিসেন্ট রোডের ‘স্বপ্ন বিলাস ছাত্রী হোস্টেলে’ বসবাস করতেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) লিজা আক্তার জানান, শুক্রবার সকালে খবর পেয়ে আনুমানিক সকাল ৮টার দিকে কলাবাগানের ক্রিসেন্ট রোডের একটি পাঁচতলা ভবনের নিচতলার কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। হোস্টেল কর্তৃপক্ষের সহযোগিতায় ফ্যানের সঙ্গে সবুজ রঙের ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
এসআই লিজা আক্তার আরও জানান, ওই কক্ষে মোট তিনজন শিক্ষার্থী থাকতেন। বাকি দুজন ছুটিতে বাড়ি যাওয়ায় পিংকি একাই কক্ষে ছিলেন।
আত্মহত্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে পুলিশ নিশ্চিত হতে পারেনি। তবে এর পেছনে প্রেমঘটিত কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে; স্বজনরা পৌঁছালে কথা বলে বিস্তারিত কারণ জানা যেতে পারে।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



