অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সভা
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সভা | ছবি: সংগৃহীত
0

ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার, ২৬ জুলাই) জাতীয় সংসদ ভবনে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়।

বৈঠকে ‘বাংলাদেশ ব্যাংক এবং মুদ্রানীতি’ সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। পরবর্তীতে উপস্থাপিত বিষয়ে কমিটির সদস্যগণ আলোচনায় অংশগ্রহণ করেন। এসময় কমিটির সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য ও অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চীফ হুইপ মো. নূরুল ইসলাম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মো. জালাল উদ্দিন, মঈনুল ইসলাম খান, মো. শাহাদাত হোসেন, মো. সাইফুল আলম, সৈয়দ জয়নুল আবেদীন এবং মো. আবুল হাসনাত অংশগ্রহণ করেন।

বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং জাতীয় সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেআর