আজ (রোববার, ২৬ জুলাই) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো. মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংসদ সচিবালয় জানায়, সাক্ষাৎকালে প্রতিনিধিদল আগামী ৮ আগস্ট ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিতব্য ‘এসডিজি স্থানীয়করণ বিষয়ক জাতীয় প্রচার অনুষ্ঠান’-এ ভারপ্রাপ্ত স্পিকারকে প্রধান অতিথি হিসেবে যোগদানের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল আমন্ত্রণটি সাদরে গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরও পড়ুন:
বৈঠকে দেশের সামগ্রিক নারী উন্নয়নের ধারাবাহিকতা তুলে ধরে ভারপ্রাপ্ত স্পিকার বলেন, ‘বাংলাদেশে নারী শিক্ষা ও রাজনৈতিক ক্ষমতায়নের সুদৃঢ় ভিত্তি স্থাপন করেছিলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও সমতাভিত্তিক সুশাসন নিশ্চিত করতে এবং কার্যকর ও শক্তিশালী নেতৃত্ব নিশ্চিত করতে যুগোপযোগী ও দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করে চলেছেন, যা জাতিসংঘের এই এসডিজি প্রকল্পগুলোর মূল উদ্দেশ্যের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ।’





