দেশে ২০ শতাংশের বেশি এলাকায় ড্রেনেজ ব্যবস্থা ভালো না: ডিএনসিসি প্রশাসক

সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ডিএনসিসি প্রশাসক
সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ডিএনসিসি প্রশাসক | ছবি: এখন টিভি
0

বাংলাদেশে ২০ শতাংশের বেশি এলাকায় ড্রেনেজ ব্যবস্থা ভালো না। দীর্ঘ ১৮ বছরের অব্যবস্থাপনাকে একটি সুশৃঙ্খল ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে সরকার কাজ করছে বলে জানিয়েছেনউত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।

আজ (রোববার, ২৬ জুলাই) দুপুরে আশকোনা হাজী ক্যাম্পের পিছনের এলাকায় জলাবদ্ধতা নিরসনে সংস্কার কাজ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন:

এ সময় তিনি সব রাস্তার কাজ একসঙ্গে না ধরার আহবান করেন এবং ঠিকাদারদের রাস্তার উন্নয়নকাজ নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন তিনি।

উন্নয়নকাজ চলাকালে দুর্ভোগ কমাতে সেবাদানকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করার কথাও জানান উত্তরের প্রশাসক।

এফএস