আজ (রোববার, ১৯ জুলাই) বেলা ১২টার পর আনুষ্ঠানিকভাবে এ হিসাব জমা দিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনি আইন অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রতি বছর নির্বাচন কমিশনে তাদের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হয়। গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপিও নিয়মিতভাবে এ হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়ে আসছে।’
আরও পড়ুন:
এবছরও দলের প্রতিনিধি হিসেবে তিনি কমিশনে এসে হিসাব জমা দিয়েছেন। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে তিনি বলেন, ‘এবারের স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়। নির্বাচনে অংশ নেবে বা নেবে না, সেটি আদালত ও নির্বাচন কমিশনের বিষয়।’
অন্য কোনো রাজনৈতিক দল কী বলছে, তা বিএনপির দেখার বিষয় নয় বলেও জানান তিনি।





