আজ (বৃহস্পতিবার, ১৬ জুলাই) সিলেট ইসকন মন্দিরে রথযাত্রা উৎসব উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক কাইয়ুম চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, ‘এরইমধ্যে মালয়েশিয়ায় শ্রমবাজার খুলেছে। ধীরে ধীরে বিশ্বের অন্যান্য সম্ভাব্য সব জায়গাতেই বাংলাদেশিদের জন্য শ্রমবাজার উন্মুক্ত হবে।’
আরও পড়ুন:
দুবাইয়ের শ্রমবাজার সম্পর্কে মন্ত্রী বলেন, ‘দুবাইয়ে শ্রমবাজার নিয়ে ভুল তথ্য আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ভিসার মেয়াদ বৃদ্ধি নিয়ে কূটনৈতিক পর্যায়ে কাজ চলছে। সপ্তাহখানেকের মধ্যে এ সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া হবে।’
আরিফুল হক চৌধুরী জানান, চা শ্রমিকদের মানসম্মত জীবনযাপন নিশ্চিত করতে থাকার ব্যবস্থা, পরিবারের সদস্যদের চিকিৎসাসেবা এবং সন্তানদের লেখাপড়ার সুযোগ নিশ্চিত এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তিনি কাজ করে যাবেন।
সাম্প্রতিক ঈদুল ফিতর ও ঈদুল আজহায় প্রতিজন চা শ্রমিক তাদের প্রাপ্য উৎসব ভাতা পেয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রী।
শ্রমিকদের প্রতি দায়িত্বশীলতা প্রদর্শন করাই এই সরকারের অঙ্গীকার বলেও জানান তিনি।—বাসস





