জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরার আহ্বান বিরোধীদলীয় নেতার

জামায়াত আমির শফিকুর রহমান
জামায়াত আমির শফিকুর রহমান | ছবি: সংগৃহীত
0

জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান। আজ (বুধবার, ১৫ জুলাই) জাতীয় সংসদে সমাপনী বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘জুলাই যেন সত্যিকার অর্থেই সরকারি দল কিংবা বিরোধীদল কারও একার না হয়ে সবার হয়ে ওঠে, সেটাই দেখতে চায় এই সংসদ।’

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিরোধীদলীয় নেতা আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইতোমধ্যে সিদ্ধান্ত হয়েছে, আগামী ৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর, যা আপামর জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার জায়গা ছিল।’ এছাড়া জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ব্যাপারে সরকারের পক্ষ থেকে যে আশ্বাস এসেছে, সেটিও বাস্তবায়ন করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রাজধানীর উন্নয়নে আলাদা বরাদ্দ রাখার আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘ঢাকা দিনের পর দিন মলিন হয়ে যাচ্ছে। এই মলিনতার হাত থেকে রাজধানীকে বের করে আনতে হবে। প্রয়োজনে রাজধানীর জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখা উচিত।’

ইএ