তিনি জানান, হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই গাজিপুরের ভোগড়া বাইপাস থেকে আসামীকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গতকাল (সোমবার, ১৩ জুলাই) ভোর রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মাদকসেবী ছায়েদুল স্ত্রী পোশাক শ্রমিক নাসিমা আক্তারের কাছে মাদক সেবনের জন্য ৩০০০ টাকা চায়। কিন্তু ভুক্তভোগী টাকা দিতে অস্বীকার করলে এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ছায়েদুল নাসিমাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
এ সময় তাদের ০৮ বছরের মেয়ে সামিয়া এবং ০৫ বছরের ছেলে জিসানের সামনেই নাসিমার মৃত্যু হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় স্বীকার করেছে আসামি।
অভিযুক্ত ছায়েদুল ইসলাম ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার গীর্দাপাড়া গ্রামের বাসিন্দা এবং নিহত নাসিমা আক্তার নেত্রকোনা জেলার পূর্বধলা থানার বনপাড়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে।





