মাদকের টাকা না পেয়ে সন্তানের সামনে স্ত্রীকে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
মাদকের জন্য টাকা না দেয়ায় গাজীপুরের শ্রীপুরে সন্তানদের সামনে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা মামলার প্রধান আসামী ছায়েদুল ইসলামকে গ্রেপ্তার করে শ্রীপুর থানায় হস্তান্তর করেছে র্যাব। আজ (মঙ্গলবার, ১৪ জুলাই) কাওরানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে একটি সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র্যাব- ১ এর অধিনায়ক লে কর্নেল মো নেয়ামুল হালিম চৌধুরী।