মডেল মসজিদ নির্মাণে দুর্নীতি খতিয়ে দেখতে নির্দেশনা দেয়া হবে—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ | ছবি: বিটিভি থেকে নেয়া
0

আওয়ামী লীগ শাসনামলে প্রতিটি মডেল মসজিদ নির্মাণে ১৩ কোটি কীভাবে ২১ কোটি হলো সেটা খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ (সোমবার, ১৩ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে সরকারদলীয় সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রীর পরিবর্তে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফ্যাসিস্ট আমলে অর্থ লোপাটের জন্য বিভিন্ন প্রকল্প নেয়া হয়েছে। কিন্তু মসজিদ করার নাম করে যে দুর্নীতি হয়েছে, তা খুবই গর্হিত কাজ।’

আরও পড়ুন:

এদিন বিরোধীদলীয় সংসদ সদস্য আখতার হোসেন বলেন, ‘বিরোধীদলের আসনগুলোতে সরকারদলীয় সংরক্ষিত নারী সংসদ সদস্যদের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে বলে সরকারদলীয় এক নারী সদস্য সংসদে জানিয়েছেন।’

এর মাধ্যমে বিএনপি একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় কি না— এমন প্রশ্ন রাখেন আখতার হোসেন।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নারী সংরক্ষিত সংসদ সদস্যদের এলাকা সমগ্র বাংলাদেশ, তাদের নির্দিষ্ট কোনো এলাকা নেই।’

এসএইচ