সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে চিফ হুইপের শোক

জমির উদ্দিন সরকার; ইনসেটে চিফ হুইপ মো. নূরুল ইসলাম
জমির উদ্দিন সরকার; ইনসেটে চিফ হুইপ মো. নূরুল ইসলাম | ছবি: এখন টিভি
0

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারে মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

আজ (রোববার, ১২ জুলাই) এক শোকবার্তায় চিফ হুইপ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি দুঃখ প্রকাশ ও গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আরও পড়ুন:

শোকবার্তায় চিফ হুইপ বলেন, ‘ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন একজন প্রজ্ঞাবান সংসদীয় ব্যক্তিত্ব, খ্যাতিমান আইনজ্ঞ এবং দেশপ্রেমিক রাজনীতিবিদ। রাষ্ট্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান বিকাশে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি দক্ষতা, প্রজ্ঞা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে সংসদীয় গণতন্ত্রকে সমৃদ্ধ করেছেন। তার মৃত্যু দেশের রাজনৈতিক ও সংসদীয় অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।’

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১২ জুলাই ভোরে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৪ বছর।

এসএইচ